ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

পেডিকিওরে পা হারালেন নারী, ক্ষতিপূরণ পেলেন ১৫ কোটি টাকা 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পা সেন্টারে (পার্লার) গিয়ে পেডিকিওর করান এক নারী। কিন্তু এ সময় দুর্ঘটনাবশত সৃষ্ট ক্ষত থেকে তার পুরো পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তার পা কেটে ফেলে দিতে হয়। অবশেষে তাকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা দিতে বাধ্য হয় ওই দায়ী পার্লারের কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৫৫ বছর বয়সী ক্লারা শেলম্যান নামে এক নারীর সঙ্গে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ফ্লোরিডার ট্যাম্পার একটি স্পাতে পেডিকিওরের সময় তৈরি হওয়া ক্ষত থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার একটি পায়ে। স্নায়ুরোগে আক্রান্ত ক্লারার সংক্রমণের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, এর ফলে বাদই দিতে হয় তার পা। চিকিৎসার খরচ সাধ্যের বাইরে যাওয়ায় আশ্রয়ের একমাত্র অবলম্বন বাড়িটিও বেচে দিতে বাধ্য হন তিনি।

সেই ঘটনার তিন বছরেরও বেশি সময় পর ক্ষতিপূরণ পেলেন ক্লারা। বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের বিনিময়ে সেই স্পায়ের সঙ্গে সমঝোতায় পৌঁছান তিনি।

সূত্র: ডেইলি মেইল